Amuu

বুক রিভিউঃ মনের মত মন- সমরেশ মজুমদার

Cover Picture

’ যাকগে , আমি যদি মরে যাই?’

’ সূর্য যদি পশ্চিমে ওঠে!’ হাসলো স্বপ্নাশিষ।**

কাহিনী সারসংক্ষেপ: গল্পের নায়ক স্বপ্নাশিষ এর ইচ্ছে সে একদিন বড় ক্রিকেটার হবে। হরিমাধবদার তত্ত্বাবধানে দেশবন্ধু পার্কে নিয়মিত অনুশীলন করে সে। সপ্ন খেলেও ভালো , খবরের কাগজে ছবি ও বেরিয়েছিল চারবার। তবুও তার বিপত্নীক বাবা নিজের ছোট ছেলের জন্য পেশা হিসেবে ‘ ক্রিকেট ‘ কে একদম ই পছন্দ করেন না। নিজের স্বপ্ন কে বাস্তবায়ন করতে পিতার অমতের বিরুদ্ধেই কঠোর পরিশ্রম করতে থাকে সে। এরই মাঝে একদিন বন্ধুর জোরাজুরিতে শ্যামনগরে খেপ খেলতে যায় স্বপ্নাশিষ। সেখানে ঘটনাক্রমে আহির নামে এক মেয়ের সাথে তার আলাপ হয়। পরবর্তিতেও তাদের বেশ কয়েকবার দেখা হয়। স্বপ্ন এক পর্যায়ে আবিষ্কার করে আহির তার মনের জগতে একটি বড় স্থান দখল করে নিয়েছে। এর মাঝে আহিরের পরিবার তার বিয়ে ঠিক করলে আহির জানায় সেও স্বপ্নাশিষকে ভালোবাসে এবং বাড়ি ছেড়ে পালিয়ে আসে। পরিবার থেকে মেনে না নেওয়ার আশঙ্কায়,স্বপ্নাশিষ এর দূর সম্পর্কের এক মাসির সহায়তায় পালিয়ে বিয়ে করে তারা। পারিবারিক অমত, সল্প রোজগারের সংসার, বড় ক্রিকেটার হওয়ার সপ্ন - সামনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় স্বপ্ন কে। কিন্তু এর পর?স্বপ্নাশিষ কি পারবে আহির কে সাথে নিয়ে নিজের সপ্ন পূরণ করতে? নাকি সমাজের কঠিন বাস্তবতার সামনে নিজের পরাজয় স্বীকার করে নেবে?

ব্যক্তিগত মতামত : বইটা শুরু করার পর পর ই ঠিক টের পাওয়া যায়না যে এটি একটি রোমান্টিক উপন্যাস। তবে বরাবরের মত সমরেশ মজুমদারের লেখনী আমাকে মুগ্ধ করেছে। অনেকের কাছে কাহিনীর শেষ টা পছন্দ হয়নি। তবে আমার কাছে মন্দ লাগে নি।